সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পুড়িয়া হেরোইন সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

Date: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একাধিক চৌকস আভিযানিক দল ১৪/০৪/২০২৬ খ্রিঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে ২৫০ পুড়িয়া হেরোইনসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি হলোঃ ১। মোঃ ফয়সাল (৩২),পিতা- গফুর ভান্ডারী, সাং- সুমিল পাড়া (বিহারী কলোনী, ওয়ার্ড নং-০৬) , উপজেলা/থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা- নারায়ণগঞ্জ। তার বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments