ফতুল্লা থানা পুলিশ কর্তৃক চাঁদনী হাউজিং এ গার্মেন্টস এর জুট নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধের ঘটনায় ৩ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

Date: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
news-banner
গত ০৯/০৪/২৬ খ্রিঃ অনুমান সকাল ১০:০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন চাঁদনী হাউজিং নামক এলাকায় "বেস্ট স্টাইল কম্পোজিট" নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের জুট নামানোকে কেন্দ্র করে স্থানীয় দু'টি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইমরান নামের ১৩ বছরের একজন মাদ্রাসার ছাত্র সহ দু'জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অপর ভিকটিম রাকিবুল হাসান রাকিব (২৩) এর পিতা মোঃ হোসেন খোকা (৫৩) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দিলে সূত্রের মামলাটি রুজু হয়। নারায়ণগঞ্জ জেলার সু্যোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় 
এর নির্দেশে ফতুল্লা থানার এসআই(নিঃ) মোঃ রফিক, পিপিএম এবং এসআই(নিঃ) শামীম এর নেতৃত্বে একটি আভিযানিক দল মামলাটির সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয়। বিভিন্ন জায়গায় অভিযানের ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা"র হোটেল "গ্রান্ড সাফা " হতে ১৪/০৪/২৬ খ্রিঃ দিবাগত রাত ০২:১৫ ঘটিকার সময় এজাহার নামীয় পলাতক আসামী 
১। মোঃ খাইরুল আলম জসিম (৫৩), পিতা-মৃত-মোঃ মোয়াজ্জেম হোসেন, মাতা-মালেকা পারভীন, সাং-ধর্মগঞ্জ পশ্চিম পাড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;
২। মোঃ লিয়ন মাহমুদ আকাশ (২২), পিতা-মোঃ হারুন হাওলাদার, মাতা-শাহিনুর বেগম, সাং-চর শেফালী, ওয়ার্ড নং- ৯, ইউনিয়ন-জাঙ্গালিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল এ/পি সাং- মুসলিম নগর প্রেম রোড (শফিকের বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জদ্বয় সহ 
তদন্তে প্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ মনির হোসেন (৪৮), পিতা-মৃত-শামছুদ্দিন, মাতা-জামিলা বেগম, সাং-মুসলিম নগর (শ্রীদরদী), থানা- ফতুল্লা, জেলা- নারায়গণঞ্জদের গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের সাত দিন পুলিশ রিমান্ডে আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave Your Comments