সিরাজগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
news-banner
সিরাজগঞ্জে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত সন্ত্রাস সৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টার দিকে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আল-আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
এ সময় বিক্ষোভ মিছিলে জেলা যুবদল ,সদর উপজেলা যুবদল ও পৌর যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম,সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, শাফি ভূইয়া,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট সহ জেলা যুবদল,সদর থানা যুবদল,পৌর যুবদলের নেতৃবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করি এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা যুবদল ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সকল আন্দোলন প্রতিহত করতে মাঠে থাকবে নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র,ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Leave Your Comments